ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ১৮ ঘন্টা সমুদ্রে ভেসে বেঁচে ফিরলো ৪ জেলে

১৮ ঘন্টা সমুদ্রে ভেসে বেঁচে ফিরলো ৪ জেলে


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


১৮ ঘন্টা সমুদ্রে ভেঁসে বেঁচে ফিরলো ৪ জেলে

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ছোট ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয়রা আহত জেলেদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহত জেলেরা হলেন- আলকাচ মাঝি (২৫) খায়রুল ইসলাম (২৫) রাসেল (২৭) ও শামিম হাসান (৩৫) এরা সকলেই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে গতকাল সন্ধ্যায় বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকা খাম্বা বয়ার পশ্চিমে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা ৪ জেলে সমুদ্রে পড়ে যান। সমুদ্রে ১৮ ঘন্টা ভাঁসার পরে ৩ জেলে তুফানিয়া নামক একটি চড়ে ওঠেন। অপরজনকে সমুদ্রে ভাসতে দেখে জেলেরা তাদের ট্রলারে তুলে নেন।

আহত জেলে শামিম বলেন, গতকাল সন্ধ্যায় মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে গেলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। আমরা ৩ জন বয়া ও ফ্লুট নিয়ে সমুদ্রে ভেঁসে একটি চরে গিয়ে উঠি। পরে হুঁশ হয়ে দেখি কুয়াকাটা হাসপাতালে আছি।

ট্রলার মাঝি আলকাচ বলেন, সমুদ্রে পড়ে গেলে আমাকে একটি ট্রলারে উঠিয়ে নেয়। পরে অন্যদের অনেক খোঁজাখুঁজির পরে আজ সংবাদ পাই তারা তুফানিয়া নামক একটি চড়ে ওঠেন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, আহত অবস্থায় সকালে ৩ জেলে হাসপাতালে আসেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে সকলেই সুস্থ রয়েছেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। বর্তমানে সমুদ্র বেশ উত্তাল অবস্থা বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২২:২১   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ