ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু !

নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু !


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু !

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদরাসায় গোলাম রাব্বি (১৩) নামের এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরন করেছে। তার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল বিরাজ করছে আসলেই আত্বহত্যা না হত্যা ! নিহত রাব্বি বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সকালে ওই মাদরাসায়।
সুত্রে জানাযায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া হাফিজিয়া ও আলীয়া মাদরাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। সে হিফয বিভাগের ছাত্র। পাশাপাশি আলীয়ার ৬ ষ্ঠ শ্রেণিতে পড়তো। ১৬ পারা কোরআন মুখস্ত শেষ করে ১৭ পারায় শুরু করে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে অন্যান্য ছাত্ররা ঘুমিয়ে পড়লে রাব্বি মাদরাসার সংলগ্ন মসজিদে মাথার পাগড়ী দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদরাসা ছাত্রের এই মৃত্যুকে রহস্যজনক দাবী করেছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান তিনি বলেন লাশ সুরতহাল করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৪১:৩৮   ১৫১ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ