ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরগুনায় মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

বরগুনায় মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


বরগুনায় মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

বরগুনা: মেডিকেল কলেজ স্তাপনসহ ৭ দফা দাবীতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি বেলা ১১ টার দিকে জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে। পরে বরগুনা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করহ হয়।

সাত দফা কর্মসূচির মধ্যে রয়েছে, বরগুনায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। হাসপাতালের শূন্য পদে চিকিৎসক নিয়োগ প্রদান। আড়াইশ শয্যা হাসপাতালের জনবল নিয়োগ ও বরাদ্দ বৃদ্ধি করা। রোগ নির্নয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও বিশেষজ্ঞ জনবল নিয়োগ । ঔষধ সরবরাহ বৃদ্ধি, খাবারের মান উন্নত ও আরো দুটো এম্বুলেন্স প্রদান। ডেঙ্গু মোকাবেলায় ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম বরগুনা হাসপাতালে পাঠানো। পদায়নকৃত চিকিৎসকরা বরগুনায় যোগদান না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, নারীনেত্রী আফরোজ সুলতানা আখি, রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক গোলাম কবির, সিপিপির জয়দেব রায়, সংগ্রামের কে এম আশরাফ ও অ্যাডভোকেট সোহেল প্রমুখ।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১০   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ