ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তীরে এসে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

তীরে এসে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


তীরে এসে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালী: সাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে এসে ট্রলার ভেড়ানোর সময় বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শিরাজ খান।
জানা গেছে, পাঁচ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যায় চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের এই জেলে ট্রলারটি। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জেলে আল-আমিন নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শী জানান, রশি দিয়ে ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য নামতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে মাথায় আঘাত লেগে ঘাট সংলগ্ন নদীতে পড়ে যান নিখোঁজ জেলে।
নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার পরপর তাৎক্ষণিক জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জেলে উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় মানুষজন।
এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে জোড়ালোভাবে উদ্ধার অভিযান করবেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪০   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ