ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার জাটকা জব্দ

কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার জাটকা জব্দ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার জাটকা জব্দ

বরিশাল: পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা মাছ জব্দ করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে ও রোববার ভোরে চালানো এই অভিযানে মোট ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী ব্রিজ টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে কুয়াকাটা থেকে ঢাকাগামী তিনটি যাত্রীবাহী বাস- ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহন তল্লাশি করে ৪০ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। এই মাছের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত মাছগুলোর প্রকৃত মালিক শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে কাউকে আটক করা যায়নি। তবে সংশ্লিষ্ট বাসচালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
অন্যদিকে, একই দিন ভোর ৬টার দিকে জেলার হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৩৩:০১   ৩২৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ