ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


বিস্ফোরক মামলায়  ইউপি সদস্য গ্রেপ্তার

ফরিদপুর: বোয়ালমারীতে মনজুরুল ইসলাম (৪০) নামে এক ইউপি সদস্যকে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী মনজুরুল ইসলাম বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের বন্ডপাশা গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীর নামে একটি বিস্ফোরক মামলা করেন বিএনপি কর্মী দিনমজুর লাভলু সর্দার। মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামী করা হয়।

সেই মামলায় বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজুরুল ইসলামকে পেনাল কোড ১৪৩/১৪৪/১৪৭/১৪৮/১৪৯/৪২৭/৫০৬ (২)/৩৪/১১৪ তৎসহ ১৯০৮ সালের ধারায় গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠায় পুলিশ। এ মামলার অনেক আসামীকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অনেকেই জামিনও পেয়েছেন, আবার অনেকেই জেলহাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহ্ জালাল আলম বলেন, মনজুরুল ইসলামকে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি রাজনৈতিক মামলায় বোয়ালমারী সদর থেকে গ্রেপ্তার করে। তাকে মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:২৭:১৪   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ