ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে বিএনপি নেতা মিঠুকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিংগাইরে বিএনপি নেতা মিঠুকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


কালেরকন্ঠে সংবাদ প্রকাশের প্রতিবাদে সিংগাইরে বিএনপি নেতা মিঠুর সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান মাহবুবুর রহমান মিঠুকে জড়িয়ে একটি দৈনিক পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই বিএনপি নেতা। মঙ্গলবার(২৪ জুন) বিকাল ৩টার দিকে পৌরসদরের আঙ্গারিয়া মহল্লার দেওয়ান প্লাজার ৩য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে প্রকাশিত সংবাদটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় পৌর বিএনপির সভাপতি এ্যাড.খোরশেদ আলম ভূঁইয়া জয়ের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২৩ জুন দৈনিক “কালের কন্ঠ” পত্রিকার শেষ পৃষ্ঠায় চতুর্থ কলামে”চাঁদা বাজি,দখল বানিজ্য এক মিঠুতে অতিষ্ঠ সিংগাইরে বহু মানুষ”শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। যাতে পতিত স্বৈরাচারী সরকারের সাথে আতাত করে সুযোগ সুবিধা গ্রহন ও ৫ আগস্ট আওয়ামীলীগের পতনের পর চাঁদাবাজি,দখল বানিজ্যে মতের সাথে মিল না হলেই দলবল নিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। যা বাস্তবতা বিবর্জিত ও সুকৌশলে বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস। তিনি আরো উল্লেখ করেন বিএনপির জন্মলগ্ন থেকে পারিবারিকভাবে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। একজন সফল জনপ্রতিনিধি হিসেবে ২০০৩ সাল থেকে সদর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। বিগত সরকারের ১৫ বছরের শাসন আমলে কোন সুবিধা নেয়া তো দূরের কথা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি।

১ ডজন মিথ্যা মামলার আসামী হয়ে কারা বরণ করেছি। সর্বদাই হয়েছি হামলা, লাঞ্চনা- বঞ্চনার শিকার। যার প্রতিদান দল ও এলাকার মানুষ আমাকে দিয়েছে।লিখিত বক্তব্যে তিনি আরোও বলেন, বিএনপির রাজনীতিকে বিভাজন করার ষড়যন্ত্রকারিরা সক্রীয়। আমার বিরুদ্ধে একটি মস্তিষ্ক বিক্রিত মহল মিথ্যা তথ্য ও সাক্ষাৎকার দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে সংবাদটি প্রকাশ করেছেন। যা আদৌ সত্য নয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন, সংবাদটিতে প্রকাশিত কোন তথ্য যদি কেউ প্রমান করতে পারেন, তাহলে নিজের বিচার নিজে করবেন বলেও তিনি জানান।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৩৫   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ