ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নুরুন্নবী চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

লালমোহনে নুরুন্নবী চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


লালমোহনে নুরুন্নবী চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

ভোলা: লালমোহনে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার সময় নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি আ.ন.ম. ফয়সাল হায়দার তালুকদার।

এসময় অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হারুন এর সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলাম মলিন এর সঞ্চালয়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শদিুল্লাহ মেলকার, সাধারন সম্পাদক নেছারউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা তছির আহমেদসহ অত্র কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন সুন্দর সমাজ গড়তে হলে লেখা পড়ার বিকল্প নাই, তোমরা আগামীর ভবিষ্যত, বাংলাদেশকে উচ্চ শিখরে পৌছাতে তোমাদের ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেম, মূল্যবোদ ও সততার সাথে এগিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্মারক প্রদান করা হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:১২   ২৮৩ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ