ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে বাস্তুহারা দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়

লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে বাস্তুহারা দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে বাস্তুহারা দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়

ভোলা: লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শারুখ হাফিজ ডিকো ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুলের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাস্তুহারা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে উপজেলা ও পৌরসভা বাস্তুহারা দলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের বাস ভবনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শারুখ হাফিজ ডিকো বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোষররা এখনো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাই প্রত্যেক নেতাকর্মীকে দলের হাইকমান্ডের নির্দেশিত আচরণবিধির ওপর গুরুত্ব দিতে হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কার্যকলাপ করা যাবে না।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আবদুল মতিন, ভোলা জেলা বাস্তুহারা দলের সভাপতি মো. সাফু হাওলাদার, যুবদল নেতা মো. নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরহাদ হোসেন, বাস্তুহারা দলের উপজেলা সভাপতি মো. নূরুল হক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. নূরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল হক, পৌরসভা শাখার সভাপতি মো. সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম বাহার, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফাসহ উপজেলা ও পৌরসভার বাস্তুহারা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৫:১৪   ১৫২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ