ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ৭ জনের ডেঙ্গু শনাক্ত, একজনের মৃত্যু

কলাপাড়ায় ৭ জনের ডেঙ্গু শনাক্ত, একজনের মৃত্যু


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


কলাপাড়ায় ৭ জনের ডেঙ্গু শনাক্ত, একজনের মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ হোসেন লেলিন। মৃত ইউসুফ খন্দকার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা।
জেলা সির্ভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তিসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ ছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৬ জন। বর্তমানের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭ জন। জেলার ডেঙ্গুর হটস্পট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ২৭ জন ডেঙ্গু রোগী।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা থাকলেও স্থান, বেড ও লোকবল সংকটে তা সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রত্যেক ওয়ার্ডে ডেঙ্গুর কর্নার খোলা হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ হোসেন লেলিন বলেন, ‘‘এ বছর উপজেলায় এই প্রথম বৃদ্ধ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিস্কার রাখাসহ পানি জমতে না দেওয়ার জন্য জনসাধারণকে আরো বেশি সচেতন করতে সরকারি-বেসরকারিভাবে আরো প্রচার প্রচারণা চালাতে হবে।’’
এছাড়া তিনি ডেঙ্গুর জ্বর, কাশি ও মাথাব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০০:৩৬   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ