ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইউলেট সভাপতি ও শাহীন সাধারণ সম্পাদক কাউখালীতে চিরাপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

ইউলেট সভাপতি ও শাহীন সাধারণ সম্পাদক কাউখালীতে চিরাপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


কাউখালীতে চিরাপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

পিরোজপুর: কাউখালী উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের উৎসবমুখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮জুন বিকাল ৪টায় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন ,কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, পিরোজপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ,কাউখালী উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য শাহ ইমরান ফারুক, ইউনিয়ন বিএনপির নেতা ইকতিয়ার হোসেন হান্নান, জিয়াউল হক হিরু, সফিকুল ইসলাম হিরন, জাকির হোসেন মিঠু, শাহরিয়ার কামাল গাজী, রফিকুল ইসলাম সাইদুল, সাইদুল ইসলাম রিজান। সম্মেলনে সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলের মতামতের মাধ্যমে হাফিজুল হক ইউলেট মিয়া সভাপতি, মনিরুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক ও মোঃ ইউনুছ মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:০৫   ২৬৬ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ