ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় মাত্রাতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু

কুয়াকাটায় মাত্রাতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


কুয়াকাটায় মাত্রাতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ার কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে সাজিদুল ইসলাম (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (২৯ জুন) সকাল ৯ টার দিকে অসুস্থ অবস্থায় কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাজিদিল শনিবার সকালে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত্রি যাপন করেন। রাতে সাথে থাকা বন্ধুর অগোচরে মদ্যপান করেন শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করেন।

তারা সেখানে না গিয়ে পূনরায় হোটেলে অবস্থান করেন। পরে ১১ টার দিকে গুরুত্বর অসুস্থ অবস্থায় পূনরায় হাসাপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত শনিবার শাজিদুল ও হাবিব নামের দুই বন্ধু কুয়াকাটায় ঘুরতে আসেন। আবাসিক হোটেল স্কাইভিউ’র ৪০৮ নম্বরের কক্ষটি ভাড়া নেন।

নিহতের সাথে থাকা বন্ধু হাবিব জানান, রবিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত্যু ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুত্বর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। তাকে ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৮   ২৫৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ