ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ১৬ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ১৬ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ১৬ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্ধারিত কাউন্সিলের তফশীল  রবিবার বিকাল ৫টায় দলের অস্থায়ী কার্যালয় থেকে ৫ পদে ১৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ নিয়ে বিএনপির ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ৯ জুলাই বাংলাবাজার সোনার বাংলা হাই স্কুল সংলগ্ন জাঙ্গালপাড়া ফুটবল মাঠে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে ।
যে পাঁচটি পদে নির্বাচন হবে সে গুলো হলো সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুন্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বিএনপির দুটি বলয়ের ৫টি পদে নির্বাচনের জন্য ১৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন ।
নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলীর দেয়া তথ্য মতে ফরম ক্রয়ের ক্রম অনুসারে, সভাপতি পদে সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ সুজাত মিয়া, ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সিনিয়র সহ সভাপতি পদে ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোঃ খসরু চৌধুরী ।
সাধারণ সম্পাদক পদে নবীগঞ্জ উপজেলার সাবেক যুবদল সভাপতি মজিদুর রহমান মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ।
এছাড়া যুন্ম সাধারণ সম্পাদক পদে গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু , একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ,মোঃ এনামুল হক ও সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি সাংগঠনিক সম্পাদক পদে নুরুল গনি চৌধুরী সোহেল, এডভোকেট শাহিদ আলী তালুকদার, সোহেল আহমদ চৌধুরী রিপন, জামাল চৌধুরী ও জাহান আহমদ ।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলী বলেন, আজকে নির্ধারিত সময়ে যারা ফরম ১৬ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন। আমরা এখন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আশাবাদী একটি সুন্দর কাউন্সিল উপহার দিবো।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২০:০১   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ