ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫


কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

পিরোজপুর: কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে বেল, নিম , কাঁঠাল ও জাম গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বর থেকে বিভিন্ন পর্যায়ের প্রতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে চারটি করে মোট ৩ হাজার ৩০০ চারা বিতরণ করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের প্রনোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ঔষধি গাছের আবাদ ও দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম,বেল, কাঁঠাল ও জাম চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী কৃষি সাকায়েত হোসেন তুহিন, সৈয়দ ফাহিম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। উল্লেখ্য উপজেলার ৬টি মাদ্রাসা, ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৪:১৮   ১৫২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ