ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ইউপি চেয়ারম্যান কারাগারে

কাউখালীতে ইউপি চেয়ারম্যান কারাগারে


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫


কাউখালীতে ইউপি চেয়ারম্যান কারাগারে

পিরোজপুর: কাউখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ইউপি সদস্য হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার অপসারনের দাবীতে গত ২ জানুয়ারী এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১জুলাই) পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।

মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সম্পাদক তারিকুর ইসলাম সুমন জানান, গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমান সহ অন্যরা দেশী অস্ত্র, বোমা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমন সহ ছাত্রদলের বেশ কয়েকজন আহত হন। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আসামী পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালতের বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:২৭:১০   ২১১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ