ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

বরগুনা: তালতলীতে একই সময়ে তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে। বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় পুরো শহর রনক্ষেত্রে পরিনত হয়। এসময় আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত তাদের দোকানপাট বন্ধ করে নিরাপদে আশ্রয় নেয়। পথচারীরা স্থান ত্যাগ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা শহরের সদর রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন সিদ্দিকুর রহমান (৩০), শাকিল (২৭), রবিউল মুসুল্লি (২৬), মহসিন খান (২৭), মানু (৪৫), আলাউদ্দিন (৪৫), কবির (৩৫), রহিম (৪০), রুবেল (৩৪), সাহাবিদ খান (৪২), আ. হাই (৫০), সাইদুল (৩৫), নুর মোহাম্মদ (৪৫), মিজান (২৫)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আলাউদ্দিন, রুবেল, রহিম ও কবিরকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

একটি গ্রুপের নেতৃত্বে রয়েছে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক ও আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সমিতির সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বিএনপিকর্মী ও ব্যবসায়ী মো. আবুল কালাম। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, যুগ্ম আহ্বায়ক মিয়া শামিম হাসান, মংসেলন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কৃষক দলের জেলা সহ-সভাপতি হারুন অর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি জাফর প্রমুখ।

এঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (০১ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় আহ্বায়ক মো. শহিদুল হকের সমর্থকরা সদর রোডে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। একই সময় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে একই স্থানে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেন। এসময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে একপর্যায়ে তাদের মধ্যে লাঠি সোঠা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়।

পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নৌবাহিনী ঘন্টা ব্যাপী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা সবাই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

তালতলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৪ জন গুরুতর আহত থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন ও যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও এক জন ব্যবসায়ীকে মারধর করেন।

এঘটনার ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমরা উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যবসায়ীদের পক্ষে একাত্মতা প্রকাশ করি। এ কর্মসূচি চলাকালে বিএনপির উপজেলা আহবায়ক শহিদুল হকের নেতৃত্বে তার অনুসারীরা ব্যবসায়ী ও বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করে। হামলায় আমাদেও অনেক নেতি কর্মী আহত হয়েছে। এবিষয়ে আহবায়ক মো. শহিদুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে তা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চলছিলো। এসময় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে আমার সমর্থকদের উপর হামলা হয়েছে। আমি এঘটনার জন্য তাদেও দায়ী কওে প্রশাসনিকসহ দলীয় নেতৃবৃন্দেও হস্তক্ষেপ কামনা করছি।
তালতলী উপজেলা নিবার্হী অফিসার উম্মে সালমা বলেন, বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীর সহায়তায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের দোকানপাট ২ ঘন্টার জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৫:৫৮   ১১৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ