ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদরাসা অধ্যক্ষকে ৫ বছরের জন্য পরীক্ষা দায়িত্ব থেকে অব্যাহতি

মাদরাসা অধ্যক্ষকে ৫ বছরের জন্য পরীক্ষা দায়িত্ব থেকে অব্যাহতি


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


মাদরাসা অধ্যক্ষকে ৫ বছরের জন্য পরীক্ষা দায়িত্ব থেকে অব্যাহতি

ভোলা: লালমোহন উপজেলায় নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করায় মাওলানা মো. রুহুল আমিন নামে এক অধ্যক্ষকে সব ধরনের পাবলিক পরীক্ষার কর্মকাণ্ড থেকে ৫ বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে আলিম পরীক্ষার লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। মাওলানা মো. রুহুল আমিন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ।

বিষয়টি নিশ্চিত করে আলিম পরীক্ষার লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন বলেন, ওই অধ্যক্ষ পরীক্ষা কমিটির কোনো দায়িত্বে ছিলেন না। তবে তার প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর এডমিট কার্ড হারিয়ে যাওয়ায় পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে প্রবেশ করেন। এরপর আমাকে না জানিয়েই তিনি পরীক্ষা কক্ষে থাকা ওই শিক্ষার্থীর কাছে যান। বিষয়টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের নজরে পড়ে।

পরে তিনি ইউএনও স্যারকে বিষয়টি জানান। এরপর ইউএনও স্যার ওই অধ্যক্ষকে আগামী ৫ বছরের জন্য সব ধরনের পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে আমাকে নির্দেশ দেন। সে অনুযায়ী আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২১:১৬   ২৫০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ