ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রণোদনা পেয়ে খুশি প্রান্তিক কৃষকরা

প্রণোদনা পেয়ে খুশি প্রান্তিক কৃষকরা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


 

প্রণোদনা পেয়ে খুশি প্রান্তিক কৃষকরা

ভোলাঃ চরফ্যাশন উপজেলায় প্রান্তিক কৃষকদেরকে কৃষি প্রণোদনা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে। প্রণোদনা পেয়ে খুশি উপজেলার প্রান্তিক কৃষকেরা।

বুধবার (২ জুলাই) চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে এই প্রণোদনা বিতরণ করা হয়। এসময় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির হাত থেকে প্রান্তিক কৃষকরা প্রণোদনা গ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিস জানায়, চরফ্যাশন পৌরসভাসহ ২১টি ইউনিয়নের ৮৯০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্যে উপসি আমন ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিওপি সার ও ১০ কেজি এমএপি সার। এছাড়াও ১৪০০ কৃষককে নারিকেলের চারা দেয়া হয়েছে। অপরদিকে ২৩০০ শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে জাম, বেল, নিম ও কাঠাল মোট ৪টি করে ফল গাছের চারা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু তাহের, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার, উপসহকারী কৃষি কর্মকর্তাগন, প্রান্তিক কৃষকরা, সাধারণ শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ।

 

আফ/আর

 

বাংলাদেশ সময়: ১৪:৩০:০০   ২৭০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ