ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ইউপি মেম্বারের ওপর হামলার অভিযোগ

কাঁঠালিয়ায় ইউপি মেম্বারের ওপর হামলার অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


কাঁঠালিয়ায় ইউপি মেম্বারের ওপর হামলার অভিযোগ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধরের দুই দিনের মধ্যে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার সৈয়দ আঃ কাইয়ুমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে এ ঘটনা। আহত ইউপি মেম্বার সৈয়দ আঃ কাইয়ুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, ভিজিডি চাল বিরতণ ও অপর ইউপি মেম্বার সামসুল আলমের সাথে রাজনৈতিক ও মামলার দ্ধন্ধের জেরে সৈয়দ আঃ কাইয়ুমের ওপর এ হামলার ঘটনা ঘটে।
আহত ইউপি মেম্বার সৈয়দ আঃ কাইয়ুম জানান, ইউপি সচিবের রুমে বসা ছিলেন। এসময় ইউপি সদস্য সামসুল আলমের নেতৃত্বে রিয়াজ, হিরা, রিফাত ও শিশিরসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। এঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানান।
অভিযোগ অস্বীকার করে ইউপি মেম্বার সামসুল আলম বলেন, সৈয়দ আঃ কাইয়ুম ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসর। ভিজিডি চালের নাম দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিছে। অথচ তালিকায় তাদের নাম নেই। যাদের কাছ থেকে টাকা নিছে তাদের স্বজনরা এ হামলা করতে পারে। এছাড়া কাইয়ুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা মামলার ৩নং আসামী।
এর আগে গত মঙ্গলবার (১ জুলাই) সকালে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন রিপন ও প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে ইউনিয়ন পরিষদের সামনে মারধর করে এবং সেখান থেকে কচুয়া বাজার সংলগ্ন বটতলায় নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিলে, সেখান থেকে তারা আত্মগোপনে চলে যান।
থানার ওসি মংচেনলা জানান, ইউপি মেম্বারের ওপর হামলার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:২৮   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ