ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫


দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ঢাকা: দোহার উপজেলায় বিএনপি নেতা ও শিক্ষক হারুনুর রশীদ মাস্টারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার কার্তিকপুর বাজারে এ মানববন্ধন করা হয়। ”দোহার আদর্শ শিক্ষক ফেডারেশন” নামে একটি শিক্ষক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
এ সময়ে মানববন্ধনকারীরা জানান, মো.হারুনুর রশিদ একজন শিক্ষক ছিলেন। আমরা জানি, তিনি রাজনৈতিক বিভেদে হত্যার শিকার হয়েছেন। তাঁকে নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে একজন আদর্শ শিক্ষকের মর্যাদা বিনষ্ট করা হয়েছে। আমরা শিক্ষক ও সচেতন জনতা হিসেবে তাঁর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবী করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন দোহার উপজেলার সভাপতি মো. নূরে আলম ঝিলু, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, মাওলানা দলিলুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাসুম হোসেন প্রমুখ।
নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টারর বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। গত বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হোন।

এসময় বাহ্রা হাবিল উদ্দিন স্কুলের কাছে পদ্মানদীর পাড়ে হাঁটার সময় একটি মোটর সাইকেলে ৩ যুবক এসে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গত শনিবার (৫ জুলাই) সকালে নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে স্থানীয় সামসুদ্দিন মেম্বারকে প্রধান আসামী করে ৭ জনকে এজাহার নামীয় এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৮:৩৮   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ