ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বিএনপির ৪ ইউনিটের সাংগঠনিক সভা

কলাপাড়ায় বিএনপির ৪ ইউনিটের সাংগঠনিক সভা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫


কলাপাড়ায় বিএনপির ৪ ইউনিটের সাংগঠনিক সভা

পটুয়াখালী: কলাপাড়ায় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌরসভা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরশাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ জুলাই) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সি এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলার ৪টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি সকল নেতৃবৃন্দের কথা শোনেন এবং সমস্যার সমাধানে করনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন উদ্বোধনী বক্তব্যে বলেন, “সংগঠন চালানোর ক্ষমতা না থাকলে পদ নিয়ে বসে থাকবেন না, পদ ছেড়ে দিন—যে পারে তাকে সাহায্য করুন। নির্বাচনে জয়লাভ করতে হলে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, ভোট বা ভোটার ৩ ধরনের হয় এই ৩ ধরনের ভোটারদের কাছে যেতে হবে। ৩টি বিষয়ের সমন্বয় সাধন করতে পারলে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব। আমাদের সময় অর্থ ও জনবলের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। প্রার্থীর যোগ্যতা, দক্ষতা অপর প্রার্থীর সাথে তুলনা ইত্যাদির মাধ্যমে সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। কোন ধরনের চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের এই দলে যায়গা হবেনা বলে তিনি জানান।

সভায় উপজেলা, পৌর, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৪   ১৮৫ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ