ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি আহত

আমতলীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি আহত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫


আমতলীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি আহত

বরগুনা: আমতলীতে বিরোধীয় জমিতে আম গাছ লাগোনো নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতিসহ তিন জন আহত হয়েছে । আহতদের মুমুর্ষ অবস্থায় স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের জাফর মষ্টারের বাড়িতে এঘটনা ঘটে।
আহতদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে সামসুল আলম তার নিজস্ব ভোগ দখলীয় জমিতে আমের চাড়া রোপন করেন। সন্ধ্যায় একই বাড়ির চাচাতো ভাই আব্দুল কাদের মৌলভির ছেলেরা জমি তাদের দাবী করে গাছ উপরে ফেলেন। এ সময় সামসুল হক ও তার মেয়ে নিলুফা, জামাতা মো. জাফর হোসেন মাস্টার গাছ উপরাতে বাধা দিলে আমিনুল ইসলাম খোকা, হুমায়ুন কবির ও মো. আল আমিনের নেতৃত্বে লাঠি এবং ধারালো দা নিয়ে হামলা করে।

হামলায় চুনাখালী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আবু জাফর ( ৫২), তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৪৫)ও তার শ^শুর মো. সামসুল আলম (৭৫) গুরুতর আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে নিয়ে আসেন। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এঘটনায় শনিবার রাতে হামলাকারী ৩জনকে আসামী করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন মো. জাফর হোসেন মাস্টার।
মো. জাফর হোসেন মাস্টার অভিযোগ করে বলেন, আমার শ্বশুর তার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে শনিবার সকালে আমের চারা লাগান। প্রতিপক্ষ আমিনুল ইসলাম খোকা, হুমায়ুন কবির ও মো. আল আমিনের নেতৃত্বে গাছের চারা উপরে ফেলে। বাধা দিলে তারা আমাদের উপর দা লাঠি নিয়ে হামলা করে। হামলায় আমি আমার শ্বশুর ও আমার স্ত্রীসহ ৩জন গুরুতর জখম হয়েছি।
অভিযুক্ত আমিনুল ইসলাম খোকা হামলার কথা অস্বীকার বলেন, সামসুল আলম আমাদেও জমি জোর করে দখল করে গাছের চারা লাগিয়েছে। হামলার কথা অস্বীকার কওে তিনি বলেন সামান্য মারামারি হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৪৯   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ