ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ৩২ বছরের পুরোনো তোরণ এখন মরণ ফাঁদ !

৩২ বছরের পুরোনো তোরণ এখন মরণ ফাঁদ !


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


৩২ বছরের পুরোনো তোরণ এখন মরণ ফাঁদ !

টাঙ্গাইল: ভূঞাপুরে ৩২ বছরের পুরোনো বেওয়ারিশ তোরণটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ভূঞাপুর ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ৩২ বছর আগে ভুঞাপুর-যমুনাসেতু আন্ত:জেলা মহাসড়কে কলেজের প্রবেশ পথে নির্মাণ করে। এই তোরণটি ‘কলেজ গেইট-১’ নামে নির্মাণ করলেও কলেজ কর্তৃপক্ষ তোরণটি তাদের বলে স্বীকার করছে না।

৩২ বছর আগে ১৯৯৩-৯৪ সালে ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের উদ্যোগে নির্মিত এই তোরণটি এখন জনসাধারণের জন্য ভয়ানক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কলেজের নামাঙ্কিত সাইন বোর্ড থাকলেও কলেজ কর্তৃপক্ষ তোরণটি দাবী করছেন না। কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, কলেজের তোরণটি যে, কলেজের তার কোনো রেকর্ড কলেজের কাছে নেই। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং সড়ক ও জনপথ বিভাগকে জানিয়ে দিয়েছি ।

সরেজমিনে দেখা যায়, তোরণটির মূল ভিত্তি ও গেটের সংযোগস্থলে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়েছে । ফলে যেকোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

ভূঞাপুর পৌর শহরের একটি জনগুরুত্বপূর্ণ প্রবেশপথে তোরণটি অবস্থিত। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌরসভার হাজারো মানুষসহ আশপাশের ইউনিয়নের বাসিন্দারা এই পথ দিয়ে চলাচল করেন।

স্থানীয়রা জানিয়েছেন, বহুদিন ধরে তোরণটির দুরবস্থার কথা সংম্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এখন তোরণটি এমন অবস্থায় পৌঁছেছে যে, যে কোনো সময় এটি ধ¦সে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে স্থানিয় আব্দুল্লাহ জানান, “প্রতিদিনই আমরা ভয় নিয়ে এই তোরণের নিচ দিয়ে চলাচল করি। কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত তোরণটি সংস্কার করা অথবা প্রয়োজনবোধে অপসারণ করুন।”

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, তোরণটি পৌরসভার নয়। তবুও দুর্ঘটনা রোধে এবং জনস্বার্থে তোরণটি ভেঙে ফেলা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৫:৩২   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ