ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুকুরে ভাসছিলো শিশু বায়েজিদের মরদেহ

পুকুরে ভাসছিলো শিশু বায়েজিদের মরদেহ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


পুকুরে ভাসছিলো শিশু বায়েজিদের মরদেহ

ভোলা: লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. বায়েজিদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার সময় উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকচ্চপিয়া এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ ওই বাড়ির খলিল মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, মাগরিবের আগে শিশু বায়েজিদ বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে তার মা মিনারা বেগম তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে শিশুর মা বাড়ির পুকুরে গিয়ে দেখে বায়েজিদের জুতা ভাসছে। তখন তিনি পানিতে নামলে শিশু বায়েজিদকে ডুবন্ত আবস্থায় পাওয়া যায়। এরপর তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্যরা এসে শিশুকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৭:০৯   ১৭২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ