ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » খাবার সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান

খাবার সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


খাবার সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান

ঝালকাঠি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে টানা বষর্ণে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাড়ী ঘরে হাটু থেকে কোমর সমান পানিতে জনজীবন বিপর্যস্ত অবস্থায় দেখা গেলো একটি কালোমুখো হনুমান।
গত তিন চারদিন ধরে উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাইনবোর্ডে গাছে এবং ঘরের চালসহ বিভিন্ন স্থানে দেখা মিলছে একটি মুখপোড়া হনুমানের। খাবার ও নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। উৎসুক লোকজন হনুমানটিকে দেখতে ভীড় জমায়।
জানাযায়, গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। অতি ভারী বর্ষণে রাস্তাঘাটে পানি থই থই করছে এ অবস্থায় হনুমানটির লাফ-ঝাপ দেখতে উৎসুক লোকজন ভিড় জমালে, প্রাণের ভয়ে নিজের স্থান পরিবর্তন করছে সে। আজ বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রাচীর দেওয়ালে পরে শহরের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চালে দেখা যায়। বেশ কিছু উৎসুক জনতা রুটি, বিস্কুট কলাসহ নানা প্রকার খাবার দিচ্ছে। খিদে পেলে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়।
উপজেলা শহরের ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম জানান, হঠাৎ গত দুইদিন ধরে উপজেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। তাকে দেখতে উৎসুক জনতা ভিড় করছে। তবে মানুষের কোলাহলে আতঙ্কিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে হনুমানটি।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী সোহানুর রহমান সোহান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমাদের অফিসের প্রাচীর ওয়ালে বসা দেখতে পাই। হনুমানটি আমার অফিস চত্বরের বিভিন্ন প্রকার ফুল গাছসহ সবজী ফসল নষ্ট করেছে।

কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের প্রভাসক মো.সিদ্দিকুর রহমান জানান, খাদ্য সংকটে যশোহর থেকে ফলের ও সবজীর ট্রাকে চড়ে উপকূলের লোকালয়ে চলে আসে। এসব হনুমানকে উৎপাত না করে সকলের উচিত খাবার দেওয়া।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪২   ২৮৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ