ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ক্লিনিকে কাল নাগিনী সাপের এক্স-রে,অনেকেই হতবাগ

কলাপাড়ায় ক্লিনিকে কাল নাগিনী সাপের এক্স-রে,অনেকেই হতবাগ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


কলাপাড়ায় ক্লিনিকে কাল নাগিনী সাপের এক্স-রে,অনেকেই হতবাগ

পটুয়াখালী: বেসরকারি একটি ক্লিনিকে আঘাতপ্রাপ্ত একটি কাল নাগিনী সাপের এক্স-রে করা দেখে অনেকেই হতবাগ। হ্যাঁ এমনটিই ঘটেছে, কলাপাড়ায় এই প্রথম আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কাল-নাগিনী সাপ উদ্ধারের পর এক্স-রে করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

বুধবার রাত নয়টায় একটি বেসরকারী ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্স-রে করে জানা যায় সাপটির মাঝ বরাবরের হাড়ে ফাঁটল ধরেছে। এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য মো. বায়জিদ দফাদার।

পরে তিনি সাপটিকে চিকিৎসার জন্য এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার শাখার টিম লিডার বায়জিদ আহসানের কাছে তুলে দেন। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্ত বয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।

সাপ উদ্ধারকারী মো. বায়জিদ মিয়া বলেন, দফাদার বাড়ি এলাকার একটি আম গাছ থেকে সাপটি নিচে নামার পর স্থানীয় গ্রামাবাসীরা পিটিয়ে মারার চেষ্টা করে। সাপটিকে লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়। এসময় আহত অবস্থায় সাপটিকে উদ্ধার করে আমাদের টিম লিডার বায়জিদ আহসানের কাছে হস্তান্তর করি। আমাদের এলাকার মানুষের সাপ সম্পর্কে কোন ধারনা নেই। যার কারনে সাপ দেখলেই তারা মেরে ফেলে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী সাপ সম্পর্কে এ এলাকার মানুষের জনসচেতনতা মূলক কার্যক্রম চালানো দরকার।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক মহোদয়ের সহায়তায় আহত সাপটিকে ভেটেনারী সার্জনের পরামর্শ অনুযায়ী এক্স-রে করা হয়েছে। এটির মাঝ বরাবর হাড়ে ফাঁটল ধরা পড়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেনারী সার্জনের কাছে পাঠাবো।

কলাপাড়া বাসিন্দা সমাজসেবক মাসুদ রানা জানান, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই প্রাণীগুলো পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদেরকে না মেরে বাঁচিয়ে রাখতে হবে। উন্নত চিকিৎসার জন্য সাপটিকে এক্স-রে করানো হয়েছে। এই সংগঠনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাই। তারা যেন পরিবেশ রক্ষায় এভাবে ভালো ভালো উদ্যোগ গ্রহণ করে।

কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে টেকনিশিয়ান মো. সাঈদ হোসেন বলেন, মূলত আমরা মানুষের এক্স-রে করে থাকি। এই প্রথম বিরল একটি সাপের এক্সরে করলাম। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রানী নিয়ে কাজ করে। এটা আমি আগে থেকেই জানি। তাদের এ কাজকে স্বাদুবাদ জানাই। আশা করছি সাপটি সুস্থ হয়ে উঠবে।

কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক বলেন, আহত সাপটির খবর পেয়ে সেটিকে চিকিৎসার জন্য বলা হয়েছে। এটিকে পরিপূর্ন সুস্থ করে তুলতে সকল ধরনের সহযোগিতা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:১২   ২৫৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ