ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জের ৮ সাংবাদিকসহ ৩২ জনের নামে পুলিশের মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার

নবীগঞ্জের ৮ সাংবাদিকসহ ৩২ জনের নামে পুলিশের মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


নবীগঞ্জের ৮ সাংবাদিকসহ ৩২ জনের নামে পুলিশের মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ: নবীগঞ্জ শহরে টানা তিনদিন ১৪৪ ধারা জারি থাকার পরে গতকাল নিষেধাঙ্গা তুলে নেয়া হয়। ফলে শহরে সাধারণ জনতার মধ্যে প্রান চাঞ্চলতা ফিরে এসেছে। দোকান পাট খুলেছে।শহরে বিভিন্ন স্টেশনে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দোকান পাট খুলেছে। সকাল থেকে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়।
নবীগঞ্জ শহরের দুই পক্ষের মারামারির ঘটনাটি নিয়ে কোন পক্ষই মামলা করেনি। তবে পুলিশ এসল্ট হওয়ার ঘটনায় ৮ জন সাংবাদিকসহ ৩২জনের নাম উল্লেখ করে ৫০০০ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র।
নবীগঞ্জ এইচএসসি পরীক্ষার নির্ধারিত কেন্দ্রে যথা সময়ে কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষার্থী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। এর আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষায় অংশ গ্রহণ এর জন্য অনুরোধ করা হয়। বলা কোন ভয়, ভীতি পাওয়ার প্রয়োজন নেই।

যে কোন সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়। তাই পরীক্ষার্থীরা যথা সময়ে পরীক্ষায় অংশ গ্রহন করেন। সকালেই ব্যবসায়ীরা দোকান পাট খুলেন। শহরে অটোরিস্কা,সিএনজি, রিকসা, ব্যাটারি চালিত টমটমেসহ নানা ধরনের ছোট পরিবহনের চলাচলে আবারও প্রান চাঞ্চলতা ফিরে আসে। এদিকে পুলিশ আহত হওয়ার ঘটনায় সব আসামিদের বিরুদ্ধে লুটপাট ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। মামলার মধ্যে উল্লেখ করা হয়েছে অগ্নিকান্ড, ভাংচুর ও লুটপাটে ব্যবসায়ীদের বর্ননা মতে ৪ কোটি ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সুনির্দিষ্ট কোন আসামিকে দোষারুপ করা হয়নি।
এব্যাপারে নবীগঞ্জ থানায় ওসি শেখ কামরুজ্জামান জানান, পুলিশ এসল্ট হওয়ার ঘটনায় ৩২জনের নাম উল্লেখ করে ৫০০০ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, গত সোমবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ শহরে দুটি পক্ষের ৬/৭ টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে শতাধিক লোক আহত ও একজন নিহত হন। সংঘর্ষ চলাকালে শহরে দোকান পাট ভাংচুর করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:০৩   ১৪৫ বার পঠিত  |               







শিরোনাম থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস



আর্কাইভ