ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় বিএনপির নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ

সালথায় বিএনপির নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


সালথায় বিএনপির নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমার দলের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, জমি দখল, বালুরঘাট দখলসহ কোন অন্যায় করে থাকেন তাকে ছাড় দেয়া হবে না। আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো যদি করেন দলের বদনাম হবে। সেই বদনাম আমি আমার ঘাড়ে নিব না। দলও দলের ঘাড়ে নিবে না।

আপনাদের বুঝতে হবে ফ্যাসিবাদের দোসররা এখনো আছে। আপনারা এটা করলে ফ্যাসিবাদের দোসররা উপকৃত হবে। তারা আপনাদের সাথে মিশে সাধারণ মানুষের ক্ষতি করবে আর এ সকল দায়ভার ও আপনাদের কাঁধে চাপানোর চেষ্টা করবে। তাই আমার পরিষ্কার কথা। তাই আপনারা ভালো কাজ করবেন, কোন অন্যায় কাজের সাথে জড়িত হবেন না, জনগণের পাশে থাকেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রশ্রয় দেননা, তারেক রহমানও প্রশ্রয় দেয় না, বিএনপিও প্রশ্রয় দেয় না।’ সুতরাং, যে অন্যায় করবেন, সে নিজ দায়িত্বে করবেন। বিএনপি এখন সরকারে নেই। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে।
সালথা ও নগরকান্দা উপজেলা প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে, সালথা-নগরকান্দার আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্য সাধারণ মানুষকে সুখে-শান্তিতে রাখতে কোন অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। যদি বিএনপির কোন নেতা ও কর্মী কোন অনৈতিক কাজে জড়িত হয়। সে যদি আমার কাছের লোকও হয়, বিএনপি’র কাছের লোকও হয়, তাকে আইনের আওতায় আনবেন। এটা আমার পরিষ্কার কথা।

এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সুপ্রিম কোর্টের সহকারী অ্যার্টনি জেনারেল জুয়েল মুন্সি সুমন, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, মো. শাহিনুর রহমান শাহিন, সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা আ. রব, ডা. কামরুল ইসলাম, হুমায়ুন খান, মো. রাশেদ মিয়া, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, কামরুল ইসলাম, বালাম হোসেন, শাফিকুল ইসলাম, চৌধুরী মামুন, মো. মিরান হুসাইন, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, ইয়াসিন মোল্যা, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম, মেহেদী হাসান সোহাগ সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:১১   ২১৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ