ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জের প্রান্তিক কৃষকদের মাঝে গাম বুট বিতরণ

মানিকগঞ্জের প্রান্তিক কৃষকদের মাঝে গাম বুট বিতরণ


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫


মানিকগঞ্জের প্রান্তিক কৃষকদের মাঝে গাম বুট বিতরণ

 মানিকগঞ্জ: সিংগাইর উপজেলায় হিউম্যানিটি বেয়ন্ড ব্যারিয়ারস এবং মডেল লাইভস্টক এডভান্সডমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মাঝে সর্পদংশন সুরক্ষা সরঞ্জাম গাম বুট বিতরণ করেছে ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর গ্রামের কৃষকদের মাঝে “স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিংগাইর” শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।
ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনেয় পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান বক্তব্য রাখেন।
বক্তব্যে সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, এই প্রকল্পের লক্ষ্য হলো প্রকল্পাধীন তিনটি ইউনিয়নে সর্পদংশনে মৃত্যুহার কমিয়ে আনা। কৃষকদের মাঝে সর্পদংশন নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনমের সহজলভ্যতা নিশ্চিত করা।
সংগঠনের জাবি শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান বলেন, প্রান্তিক পর্যায়ের অনেক কৃষকরা সচেতনতার অভাবে সাপের কামড়ের শিকার হচ্ছেন এবং মারা যাচ্ছেন। শুধুমাত্র কিছু সুরক্ষা সরঞ্জাম যেমন গাম বুট ব্যবহারের ফলে কৃষকরা সাপের কামড় থেকে বাঁচতে পারে এবং মৃত্যুহার কমানো যেতে পারে। এজন্য আজকে আমরা এখানে এসেছি।
এসময় “স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিংগাইর” প্রকল্পের সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল কবির, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:৫২   ১২২ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ