ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কৃষি ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি,১৫ লাখ টাকার মালামাল লুট

কৃষি ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি,১৫ লাখ টাকার মালামাল লুট


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫


কৃষি ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি,১৫ লাখ টাকার মালামাল লুট

ফরিদপুর: মধুখালী উপজেলায় এক কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী দাসপাড়া গ্রামে। চুরির শিকার বাড়িটির মালিক কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা সরজিত কুমার দাস (৪৫)। তিনি বর্তমানে চাকরির সুবাদে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পরিবারসহ বসবাস করেন।

জানাযায়, তিনি মাঝে মাঝে গ্রামে নিজ বাড়িতে বেড়াতে আসেন। সর্বশেষ গত পবিত্র ঈদুল আজহার ছুটিতে তিনি গ্রামের বাড়ি থেকে লক্ষ্মীপুরে ফিরে যান। হঠাৎ করেই গত ১১ জুলাই ২০২৫ (শুক্রবার) সন্ধ্যার দিকে তিনি বাড়িতে আসেন এবং গেট খুলে ভেতরে ঢুকেই দেখতে পান ঘরের সবকিছু তছনছ করা অবস্থায় পড়ে আছে।

চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আশপাশের প্রতিবেশী ও স্থানীয়দের ডেকে আনেন। পরে সবাই মিলে দেখতে পান যে বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে চোরেরা তিনটি কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ঘরে থাকা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, পানির মোটর, কাঁসা-পিতলের থালা-বাসন, তিনটি কলসি ও প্রায় ১৫টি শাড়ি চুরি করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির হোসেন জানান,“চুরির ঘটনার খবর পেয়ে আমি দ্রুত বিষয়টি মধুখালী থানাকে অবগত করি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।”

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন,“চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। তারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০১   ৩২৩ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ