ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পাথর মেরে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাথর মেরে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫


পাথর মেরে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভোলা: পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আয়োজনে লালমোহন উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে শেষ হয়।

পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন লালমোহন উপজেলার সদস্য সচিব মাওলানা আল আমিন, সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন শামিম প্রমুখ। পরে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।

এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার সহ ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৭:০১   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ