ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে:নাহিদ ইসলাম

আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে:নাহিদ ইসলাম


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে:নাহিদ ইসলাম

পিরোজপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে। কোনো কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে আপনারা যারা নেমে ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড়-বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে।

রোববার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনার প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১৩ তম দিনে বৃষ্টি উপেক্ষা করে জুলাই পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বীভৎসতম ঘটনা ঘটেছে, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। জুলাই বিপ্লবের উদ্দেশ্য নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলায় যাব।

এ সময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যে করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। বিগত সরকার সব অপকর্ম করেছে। তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।

‘শুধু সরকার বা কোনো রাজনৈতিক দল নয় পুলিশসহ রাষ্ট্রের সব বাহিনী যে জুলুম শুরু করেছিল এই জুলুমের পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিলাম। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে আমরা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্য। বৈষম্যগুলো দূর করতে হবে। এই গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা।’

‎পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

‎এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে পিরোজপুরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে দেখা করেন। তাদের খোঁজখবর নেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০৬:৪১   ২২২ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ