ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্কুল শিক্ষকের লাশ পাওয়া গেল খেলার মাঠের সভামঞ্চে

স্কুল শিক্ষকের লাশ পাওয়া গেল খেলার মাঠের সভামঞ্চে


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


স্কুল শিক্ষকের লাশ পাওয়া গেল খেলার মাঠের সভামঞ্চে

পিরোজপুর: মঠবাড়িয়ায় মো. নাসির উদ্দিন আহম্মেদ(৬৮) নামে এক স্কুল শিক্ষকের এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকাল চারটার দিকে শহরের কে.এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতায় অবসর গ্রহণ করেন।
নি উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদার এর ছেলে। নিহত স্কুল শিক্ষকের ছোট ভাই মো. গিয়াস উদ্দিন সাবেক বিআরডিবির মহা পরিচালক ছিলেন।

থানা ও স্থানীয় , শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলেনীর শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারন ডায়রি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন। আজ রবিবার বিকাল চারটার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে এসে তার লাশ উদ্ধার । এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিলো। স্কুল শিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলকাবাসির ধারনা।

এ ব্যাপারে নিহত স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বলেন, গতকাল শনিবার সকাল নয়টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন। আমি থানায় সাধারন ডায়রি করেছি। বাবার এমন মৃত্যুতে আমরা দিশেহারা । বাবার মাথাা থেতলানো ও রক্তাক্ত ছিলো। পুলিশ তদন্ত করে তার মৃত্যু রহস্য উদঘাটন করবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়দেও মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যু ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৫:৩১   ৩৪৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ