ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিংগাইরে ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


সিংগাইরে  ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ: সিংগাইরে বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা কাশিম নগর এলাকার মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ঘোনাপাড়া গ্রামের তানভীর খান (২৮), যাদুরচর গোবিন্ধল গ্রামের আ:ওহাব (৪৮),বাড়াই ভিকরা গ্রামের লাভলু মিয়া (৩৫),ছোট কালিয়াকৈর গ্রামের সোহেল রানা (২৮)
ডিবি সূত্রে জানাযায়,জেলা পুলিশ সুপার মোছা.ইয়াছমিন খাতুনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো.আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সিংগাইর উপজেলার কাশিম নগর বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন ।

পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে তানভীর খানের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, আ:ওহাবের কাছ থেকে ১২০ পিস ইয়াবা, লাভলু মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং সোহেল রানার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা বলে পুলিশ জানায়। তারা আরো জানায়, এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় রবিবার দুপুরে সিংগাইর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৩০:৩০   ২৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ