ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি

দোহার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


দোহার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি

ঢাকা: দোহার উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়া থানা সংলগ্ন ‘দোহার জেনারেল হাসপাতালে’ আবারও এক গর্ভবতী মায়ের ভুল চিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী উপজেলার গাজিকান্দা এলাকার মীম আক্তার(২৪)।
এ বিষয়ে গত ৭ জুলাই ঢাকা জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও দোহার থানা বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মীমের স্বামী মো. রবিন হোসেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গর্ভবতী মীম আক্তার নামে এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন বর্হিবিভাগে। সেখানে চলতি বছরের ৫ মে মাসে বর্হিবিভাগে দেখান ডা. শিউলী আক্তারকে। ডা.শিউলি উপজেলা স্বাস্থ্য কমপেক্সের (গাইনী এন্ড অবস) সহকারী সার্জনের দায়িত্বে রয়েছেন। তিনি রোগীর স্বামী মো.রবিন হোসেনকে জানান, গর্ভের বাচ্চা মাথায় কিছুটা আঘাত পেয়েছে।তাকে সরকারি হাসপাতালের বাইরে আধুনিক হাসপাতালে সিজার করতে হবে দ্রুত।চিকিৎসকের কথামত গত ৭ মে রাত ৮টার দিকে দোহার জেনারেল হাসপাতালে গর্ভবতী মায়ের সিজার করেন ডা: শিউলি আক্তার। সিজারের পর ডা. শিউলি আক্তার রোগীর স্বজনকে জানান, অপারেশন সাকসেসফুল হয়েছে। নবজাতকের মাথায় কিছুটা আঘাত রয়েছে। পরে রোগী বাসায় গেলে স্বজনরা দেখতে পান তার যোনীপথের উপরে কাটা হয়েছে, সেখানে সুতোর মত বস্তু অনুভব করেন রোগী।
দোহার জেনারেল হাসপাতালে বিষয়টি নিয়ে তারা অভিযোগ করেন, রোগীর স্বজনদের না জানিয়ে এমন ভূল চিকিৎসা কেন করলেন? রোগীর সুস্থতা ও ভবিষ্যত নিয়ে শঙ্কায় ভুগছেন ওেরাগীর স্বজনরা। বিষয়টি নিয়ে দোহার জেনারেল হাসপাতালের পরিচালক নাজমুল হোসেনের কাছে অভিযোগ দিলেও তিনি ৪/৫ বার সময় নিয়েও সমাধান না দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন।
পরবর্তীতে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী রোগী আসলে চিকিৎসক নরমাল প্রসবের চেষ্টা না করেই বিভিন্ন কারন দেখিয়ে প্রাইভেট ক্লিনিকে সিজারের জন্য পরামর্শ দেয়া হয় কেন। বিষয়টিতে আইনানুগ ব্যবস্থার নেয়ার দাবী জানান ভূক্তভোগী পরিবার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে ও নাম প্রকাশ না করার শর্তে একাধিকরা জানান, ডা.শিউলী আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রাইভেট ক্লিনিক ল্যাব কেয়ার ও দোহার জেনারেল হাসপাতাল ক্লিনিকে প্রাইভেটে রোগী দেখেন ৬শত টাকা ভিজিটে। প্রতিদিন বেলা ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত প্রাইভেটে রোগী দেখেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেনের বোনের মেয়ে হওয়ায় সরকারি হাসপাতালে ঠিকমত রোগী দেখেন না।যাও কিছু সময়ের জন্য বসেন,তখন বর্হিবিভাগের রোগীদের প্রাইভেটে দেখবেন বলে পাঠিয়ে দেন।
কথা হয় স্থানীয় কলম সৈনিক কাজি জোবায়েরের সাথে। তিনি বলেন, এর আগেও ডা.শিউলি’র নামে দৈনিক সমকাল পত্রিকাসহ বেশ কিছু জাতীয় পত্রিকায় ভুল চিকিৎসায় প্রাইভেট ক্লিনিকে নবজাতকের মৃত্যু নিয়ে প্রকাশিত হয়েছে। জেলা সিভিল সার্জন ও দোহার স্বাস্থ্য কর্মকর্তার প্রভাবে কিছুই হয়নি।
এবিষয়ে জানতে ডা: শিউলি আক্তারের মোবাইলে সোমবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।পরে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে তার মোবাইলে।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো.হাসান আলী বলেন, এ ঘটনায় রোগীর অভিভাবক থানায় বিচার চেয়ে একটি অভিযোগ করেন। বিষয়টি তদন্তের দায়িত্বে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আশাবাদী তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল আওয়ালের কাছে জানতে চাইলে তিনি প্রাইভেট ক্লিনিকে বসার কথা এড়িয়ে গিয়ে বলেন, ডিউটিরত সময়ে কোন চিকিৎসকই প্রাইভেট প্রাকটিস করতে পারবে না। তাছাড়া ডা.শিউলির বিষয়ে এর আগেও অভিযোগ রয়েছে। বিষয়টিতে তদন্ত চলছে ঢাকা জেলা সিভিল সার্জন মহোদয়ের। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান জানান, প্রাইভেট ক্লিনিকে ডেলিভারীর বিষয়ে সরকারি চিকিৎসকদের তেমন একটা দায়িত্ব থাকে না। তারপরও আমি এ বিষয়ে একটি অভিযোগ পত্র হাতে পেয়েছি। এর আগেও ডা.শিউলী আক্তারকে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছেন।বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন আকারে উর্ধত্বন কতৃপক্ষের নিকট পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩৪   ৩৯০ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ