ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ২৫ জন আ.লীগ নেতা নাশকতা ও হত্যা মামলায় জেলহাজতে

সিংগাইরে ২৫ জন আ.লীগ নেতা নাশকতা ও হত্যা মামলায় জেলহাজতে


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


সিংগাইরে ২৫ জন আ.লীগ নেতা নাশকতা ও হত্যা মামলায় জেলহাজতে

 মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা প্রত্যেকে ৬ সপ্তাহের জন্য উচ্চ আদালত থেকে জামিনে নিয়ে ছিলেন ছিলেন।আসামিরা হলেন, সিংগাইর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো.সমেজ উদ্দিন, কাউন্সিলর মো.রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.রমিজউদ্দিন। অন্যদের মধ্যে রাকিবুল হাসান রকি, এফ.এম শরিফুল ইসলাম কাজল, গিয়াসউদ্দিন, আমজাদ হোসেন, আবুল কালাম,ফিরোজ কবির,আলমগীর মিয়া, মানিক মিয়া, ইলিয়াস হোসেন লিটন, মাসুদ শেখ, কালাম, সওকত আজগর, শরিফুল ইসলাম, জসিমউদ্দিন, মাহবুবুর রহমান খোকন, সাত্তার খান, আবুল কালাম, সায়েস্তা খান ও মনতাজ মিয়া।
জামিনের শর্ত অনুযায়ী সময়সীমা শেষে আজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ৫ আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন হামলা ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলার ২৫ জন আসামি উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
আদালত ও আসামিপক্ষের আইনজীবীরা জানান, আত্মসমর্পণকারীরা জামিন চেয়ে আদালতে আবেদন জানালেও বিচারক জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন সবাইকে।

পুলিশ সূত্র জানায়, আত্মসমর্পণকারী নেতাকর্মীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মসমর্পণকারীরা বিভিন্ন মামলায় উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিনে ছিলেন। সেই সময়সীমা শেষ হলে আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে জামিন চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৪   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ