ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

গাজীপুর: তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায়  কালীগঞ্জে কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত ও তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মুনশুরপুর খোদেজা শপিং কমপ্লেক্রোর দ্বিতীয় তলায় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এই সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন কর্মকর্তা বহিৃ শিখা রায়, জাতীয় মহিলা সংস্থার উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূইয়া প্রমুখ।
জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম জানান, প্রশিক্ষিত বেকার ও উদ্যোগী নারীদের জীবন ও জীবিকার অবস্থান পরিবর্তনের জন্য হাতে কলমে শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয়ের জন্য দোকান করে দিয়েছে সরকার। নারী উদ্যোক্তারা তাদের তৈরিকৃত কাপড়, নকশীকাথা, সুতা ও পাটজাতের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী এবং খাবার বিক্রয় করবেন এই বিক্রয় কেন্দ্রে। এছাড়া উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যসামগ্রী এখানে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২২:১১   ১৮০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ