ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মুবিন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে। আহত অপর যুবক তামিম শামীম (২৩), পিতা মো. হুমায়ুন, ৮ নম্বর ওয়ার্ড সবুজ নগর মহল্লার বাসিন্দা। উভয় পক্ষ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মৃধার অনুসারী বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। রনি (২০), পিতা খোকন মোক্তার; ফাহাদ (১৮), তানজিল (১৮) এবং আরও ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকসির ঘটিচোরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত মুবিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টায় তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১০:১২   ২১১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ