ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

কাউখালীতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫


কাউখালীতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার পরে উপজেলা দলীয় কার্যালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, বদরুদ্দোজা মিঞা, গিয়াস উদ্দিন অলি, সায়েম তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়েব সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব বর্তমান সরকারের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানান। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব না।

অনুষ্ঠানের সভাপতি আহসান কবির বলেন, সরকারের কাছে জোর দাবি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দেশের স্বাভাবিক পরিবেশ তৈরি করে নির্বাচন দেন। জনগণের সরকার ছাড়া দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০২:১৩   ২৫৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ