ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

কালীগঞ্জে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


কালীগঞ্জে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

গাজীপুর:কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিউরি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড দড়িসোম যুব সমাজের উদ্যোগে দড়িসোম শিশু পার্ক সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে টিউরি ফুটবল একাদশ ৩-১ গোলে সাতানিপাড়া সমাজ কল্যাণ ক্রীড়া সংঘকে হারিয়ে
চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো.সফিকুল ইসলাম সফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.সাইফুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইনজামুল হক জাকির, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব।
এই সময় উপস্থিত ছিলেন, পৌর ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোকাব্বির হোসেন, পৌর যুবদলের সদস্য রবিন চৌধুরী, যুবনেতা গোলাম কিবরিয়া, পৌর বিএনপির নেতা ইয়াসিন মিয়া, মো. রাসেল মিয়া, মো. রাহিম ও নয়ন মিয়া, যুবদল নেতা মো. মনির হোসেন, হাবিবুর রহমান হাবি ও মাসুদ মিয়া প্রমুখ।
ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন মাহবুবুর রহমান, মাহমুদুর রহমান, হাসান মিয়া, সিয়াম হোসেন ও মেহেদী হাসান। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে টেলিভিশন ও রানার্সআপ দলকে মোবাইল ফোন পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪১   ২৬০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ