ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

দশমিনায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫


দশমিনায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী: দশমিনা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মো. রিপন সিকদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির সামনে থেকে তাকে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃত রিপন সিকদার সদর ইউনিয়নের মৃত আবুল হোসেন সরদারের ছেলে।
দশমিনা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা বিক্রির সময় রিপন সিকদারকে হাতেনাতে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, রিপনের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে অভিযানের খবরে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রিপন নিজ বাড়িতে বসেই ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করছিলেন। তার কারণে এলাকার যুবসমাজ মাদকের ছোবলে ধ্বংসের পথে ছিল। তাকে নিয়ে প্রতিবাদ করলেই উল্টো হুমকি ও অপমানের শিকার হতে হতো বলে অভিযোগ স্থানীয়দের। তারা আরও বলেন, শুধু রিপন নয় যারা এসব মাদক ব্যবসা পরিচালনায় পেছন থেকে মদদ দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৮:৩৩   ২১০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ