ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সাবেক ইউপি মেম্বরের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

কাঁঠালিয়ায় সাবেক ইউপি মেম্বরের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


কাঁঠালিয়ায় সাবেক ইউপি মেম্বরের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ২নং আমুয়া ইউনিয়নের ৭ ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার মো.আবুল হোসেনের বিরুদ্ধে জমি আতœশাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার (২১ জুলাই) উপজেলার ছোনাউটা গ্রামের ভুক্তভোগী বৃদ্ধ মোস্তফা হাওলাদার বাদী হয়ে সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন ও তার ছেলে শামীম হোসেনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করে সাবেক এ মেম্বার বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা বিলছোনাউটা গ্রামের হাজী তাছেন উদ্দিন হাওলাদারের পুত্র সাবেক ইউপি মেম্বার মো.আবুল হোসেন একই এলাকার মোস্তফা হাওলাদার, মোশারফ হোসেন, কুটিবরু বিবিসহ বিভিন্ন মানুষের জমি জাল দলিল করে আত্মসাতের করছেন। প্রতিবাদ করলে ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও জীবনাশের হুমকি দিচ্ছেন সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন ও তার ছেলে শামীম হোসেন।
অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন জানান, অভিযোগকারীদের বাবা ও দাদারা তাদের জমি আমার পিতার নিকট বিক্রি করেছেন। এ জমি নিয়ে এখন তারা ঝামেলা করছে।
থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। জাল দলিলের বিষয়টি আদালতের। মারধর ও জীবন নাশের হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:২৯   ১৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ