ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় থমথমে সচিবালয় ও গুলিস্তান এলাকা।এ প্রতিবেদন লেখার সময় সর্বশেষ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলছে।

এর আগে কয়েক ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে সরিয়ে দেয়।

সচিবালয় থেকে বের হওয়ার পরও এ সংঘর্ষ অব্যাহত রয়েছে। সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিরো পয়েন্টে অবস্থান করছে।

অন্য দিকে শিক্ষার্থীরা গুলিস্তানের বিভিন্ন অলিগলি ও সড়কে অবস্থান করছেন। থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ সংঘাতে শিক্ষার্থী ছাড়াও অন্য অনেককে অংশ নিতে দেখা যায়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।

বিক্ষুব্ধ দুই দল শিক্ষার্থীদের একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের ফল পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছে তারা।

এম/এম

বাংলাদেশ সময়: ১৭:৪৯:২৫   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ