ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা: বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করা শিক্ষার্থীদের লাঠিপেটা করে ১৫ মিনিটের মধ্যে বের করে দেওয়া হয়েছে। প্রায় দুই ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর সোয়া ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। এরপর পৌনে ৪টার দিকে তারা সচিবালয়ের গেট দিয়ে ঢুকে পড়ে।

ভেতরে ঢুকে শিক্ষার্থীরা সচিবালয়ের ৭ ও ৮ নম্বর ভবনের সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে সচিবালয় থেকে বের করে দেন।

বিক্ষুব্ধ শিক্ষর্থীরা বলছেন, তাদের অনেকে আহত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

তারা সচিবালয়ে প্রবেশের সময় নানা স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে আবার ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় ২ ঘণ্টা তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ দুই দল শিক্ষার্থীদের একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের ফল পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছে তারা।

আর/এইচ

বাংলাদেশ সময়: ১৭:৫৮:০২   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ