ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে কাউখালীতে দোয়া

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে কাউখালীতে দোয়া


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে কাউখালীতে দোয়া

পিরোজপুর: কাউখালীতে মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। সরকারি, আধা সরকারি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে।

এছাড়া আহত ও নিহতদের জন্য মসজিদসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা খলিলুর রহমান। এছাড়া কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করে। দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪২   ২২৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ