ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরনে দোয়া মুনাজাত

মনপুরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরনে দোয়া মুনাজাত


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


মনপুরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরনে দোয়া মুনাজাত

ভোলা: মনপুরায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে ওই বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১ টায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ দোয়া ও সংবর্ধনার আয়োজন করা হয়।

কুরআন তেলাওয়াত, হামদ নাত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এবং অগ্নিদগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম।

দোয়া মোনাজাত শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও বরণ করা হয়। এসময় উপজেলা জাতীয়তাবাদী তরুণদলের সভাপতি ও বিদ্যালয়ে ম্যানেজিং সভাপতি মোঃ আব্দুর রহমান তার দায়িত্ব গ্রহন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, উপজেলা জাতীয়তাবাদী তরুণদলের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনী, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম আল-আমীন, তরুনদল নেতা মোঃ রফিক, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ আব্দুস সালাম, হাজীর হাট ইউনিয়ন তরুণদল সভাপতি মোঃ জসিম চৌধুরী, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন তরুণদল সভাপতি মোঃ হাসনাইন রুবেল, উত্তর সাকুচিয়া ইউনিয়ন তরুণদল সভাপতি মোঃ মাকছুদ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২৯   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ