ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্ত করার দাবি

ভাঙ্গায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্ত করার দাবি


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


ভাঙ্গায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্ত করার দাবি

ফরিদপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের নির্দেশনায় ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৫০ টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৪ শতাধিক শিক্ষকগন সরকারি প্রাথমিক বৃত্তিপরিক্ষায় তাদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশণের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৪ শতাধিক শিক্ষক ও অভিভাববগন অংশ নেন।

মানববন্ধনটি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া, সহ সভাপতি আকলিমা আক্তার, উপদেষ্টা মো: জালাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। এতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর মানুষিক চাপ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই বৈষম্যমূলক পরিপপত্রটি বাতিলের দাবি জানান বক্তারা।

বক্তারা আরও দাবি করেন, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই। প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়। মেধার মূল্যায়ন চাই। সরকারের এ সিদ্ধান্তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এতে শিক্ষার্থীরা সরকারি বৃত্তিপ্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। পরে বক্তারা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের দাবি-দাওয়া পূরনের বিবেচনায় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা ইউএনও’র কাছে জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে একটি স্বারকলিপি পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:৫৮   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ