ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গার বাড়িতে চিরনিদ্রায় ছোট্ট রাইসা, শোকে স্তব্ধ গ্রামবাসী

আলফাডাঙ্গার বাড়িতে চিরনিদ্রায় ছোট্ট রাইসা, শোকে স্তব্ধ গ্রামবাসী


মো.ইকবাল হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


আলফাডাঙ্গার বাড়িতে চিরনিদ্রায় ছোট্ট রাইসা, শোকে স্তব্ধ গ্রামবাসী

ফরিদপুর: ঢাকায়  উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বাস্তে শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির (৯) জানাজা শেষে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার( ২৫জুলাই) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া শামচুল উলুমমাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সেনবাহিনী ও গ্রামবাসী অংশ নেন।
জানাযায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি (৯)। দুর্ঘটনার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মুখমন্ডলের অংশ বিশেষ দেখে রাইসা হিসেবে দাবি করেন বাবা ব্যবাসায়ী শাহাবুল শেখ (৪৪)বাবার দাবির প্রেক্ষিতে সিএমএইচ থেকে মঙ্গলবার মরদেহের ডিএনএ সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ডিএনএ রিপোর্টে রাইসার মরদেহ শনাক্ত হয়। এর পর বৃহস্পতিবার (২৪) জুলাই দিবা গতরাত ১১টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তন্তর করা হয়।শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে পোঁছালে শোকে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সকাল থেকেই নিহতরা ইসার বাড়িতে আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্না এবং মাত মচলছে।
পারিবারিক সূত্রে জানাযায়, রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখ ও মীম আক্তারের মেয়ে। পরিবার পরিজন নিয়ে রাইসার বাবা শাহাবুল শেখ ঢাকার উত্তরা নয়ানগরে ভাড়া বাসায় বসবাস করতেন। শাহাবুলএকটিগার্মেন্টস এক্সেসরিসসরবরাহপ্রতিষ্ঠানেরস্বত্ত্বাধিকারী।
রাইসা মনি দুই বোন ও এক ভাই। বোনের মধ্যে মেজো। সে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। বড়ো বোন সিনথিয়া(১৪) একই স্কুুলের অস্টম শ্রেণীর শিক্ষার্থী। ভাই রাফসান (৪) সবার ছোট্ট।
রাইসার বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলে- মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করিয়ে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তাকে ভর্তি করেন।
রায়সার চাচা ইমদাদুল শেখ বলেন, এ দুর্ঘটনার পর থেকে রাইসা নিখোঁজছিল। আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না। বিভিন্ন স্থানে ও হাসপাতালে খোঁজ খবরের পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ) গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টায় তার মরদেহের সন্ধানপাই। তার বাবা পুড়ে যাওয়া মুখ মন্ডল দেখে নিখোঁজ মেয়ে রাইসার বাবা শনাক্ত করেন। গত রাতে বাড়িতে এসেছি। শুক্রবার সকাল সোয়া ৯টায় জানাজা সম্পন্ন করে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ওবায়দুর রহমান বলেন, রাইসা মনির অকাল মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকেহত বিহ্বল হয়েপড়েছে। তার  মরদেহ বাড়িতে পৌঁছানোর পর হৃদয়-বিদারক দৃশ্যের তৈরি হয়। এমন কোনো মানুষ নেই যে মেয়েটির জন্য কেউ কাঁদেনি।
জানাজায় উপস্থিত আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আলফাডাঙ্গার রাইসা মনি মারাযায়। এ শোক সইবার মতনা। আল্লাহপাক যেন তার মা-বাবাসহপরিবারকে এ শোকে ধৈর্য ধরার তৌফিক দেন। আমরা উপজেলা প্রশাসন রাইসা মনির পরিবারের পাশে আছি। আমরা সবাই তার জন্য দোয়া করব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫৭   ১৫৩ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ