ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » না‌জিরপু‌রে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

না‌জিরপু‌রে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


না‌জিরপু‌রে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পি‌রোজপু‌র: না‌জিরপুরে জামায়া‌তের উদ্যো‌গে ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) না‌জিরপুর উপ‌জেলা জামায়াতের উদ্যো‌গে এ ক্যাম্পের আয়োজন করা হয় ।

উপজেলার শাখারীকাঠী ইউনিয়‌নের ভাইজোড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় মাঠে সকাল ৮ টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না‌জিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবাদুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা এ‌্যাড আবু সাঈদ মোল্লা, শ্রমিক কল‌্যান ফেডা‌রেশন এর উপ‌জেলা সভাপ‌তি মাফুজুর রহমান,

উপ‌জেলা সমাজ কল‌্যান সে‌ক্রেটারী আনিচুর রহমান ম‌ল্লিক, মা‌টিভাঙ্গা ইউনিয়ন জামায়া‌তের সে‌ক্রেটারী মোঃ মিজান, শি‌বির সভাপ‌তি মোঃ আবু হা‌নিফ প্রমুখ।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. দিপংকর নাগ, শিশু বিশেষজ্ঞ ডা.শিমুল কৌ‌শিক, গাইনী বিশেষজ্ঞ ডা. প্রিতিশ বিশ্বাস, নাগ কান গলা বি‌শেষজ্ঞ ডাঃ জোনা‌য়েদ সহ মোট ২১ জন বিশেষঞ্জ ডাক্তার উপ‌স্থিত থে‌কে চি‌কিৎসা প্রদান ক‌রেন।

উপ‌জেলা জামায়া‌তের আমির আব্দুর রাজ্জাক ব‌লেন, “শরীরকে রোগমুক্ত করে সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রচেষ্টাই হলো স্বাস্থ্যসেবা। মহান আল্লাহ্ মানুষের জীবন ও মৃত্যুর মালিক। কেউ যেমন জীবন দিতে পারে না, তেমন মৃত্যুও স্থগিত করতে পারে না। তবে স্বাস্থ্যসেবা নির্ধারিত মৃত্যুর সময় আসা পর্যন্ত জীবনকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর ও সচল রাখতে সাহায্য করে। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে ইনশাআল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১০:২৫   ২১০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ