ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়া মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই-ভাবীকে মারধর

কাঁঠালিয়া মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই-ভাবীকে মারধর


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


কাঁঠালিয়া মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই-ভাবীকে মারধর

ঝালকাঠি: কাঁঠালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই ভাবীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর চড়াইল গ্রামের নুতন হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে আহত রাসেল সিকদার বাদী হয়ে আপন চাচাত ভাই বখাটে ও মাদকসেবী সোহাগ সিকদারের বিরুদ্ধে থানা লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের অটো চালক মো.শাহজাহান সিকদারের ছেলে সোহাগ সিকদার (২০) এলাকার বখাটে ও চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। পরিবারের লোকজন তাকে এ পথ ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গত রোববার বিকেলে মাদক সেবন করে বাড়ী ফেরে সোহাগ। এসময় সোহাগের (আপন) বড় ভাবী লিজা আক্তার দেবরকে মাদক সেবন থেকে বিরত থাকতে বললে, তাকে মারধর করে। প্রতিবাদ করলে চাচাত ভাই রাসেল সিকদারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সে।
সোহাগের ভাবী লিজা আক্তার জানান, দেবর সোহাগ একজন মাদক সেবী। তাকে মাদক সেবনে বাঁধায় তাকে বেদম মারধর করে সোহাগ। এর আগেও বেশ কয়েকবার তাকে এবং তার স্বামী শাহিন সিকদারকে মারধর করা হয়। অভিযোগ অস্বীকার করে সোহাগ সিকদার জানান, এটা আমাদের পারিবারিক বিষয়।

থানার ওসি মংচেনলা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও মাদকের বিষয় আমাদের অভিযান অব্যহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২৫   ২১৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ